সাতক্ষীরা

ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

  ডেস্ক রিপোর্ট ১৬ জুলাই ২০২৬ , ৩:৩৮:৩৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ব্রহ্মরাজপুর জগন্নাথ মন্দির প্রাঙ্গণে ব্রহ্মরাজপুর রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাতক্ষীরা-২ (১০৬) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা দীর্ঘদিন নৌকায় ভোট দিয়েছেন, কিন্তু গত ১৭ বছরে এই মন্দিরের কেন উন্নয়ন হয়নি? উন্নয়নের কথা বলে হিন্দু সম্প্রদায়কে বারবার আশ্বস্ত করা হলেও বাস্তবে তাদের প্রত্যাশা পূরণ হয়নি। জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। মাননীয় তারেক রহমানের পক্ষ থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই মন্দিরের উন্নয়নসহ আপনাদের সকল প্রয়োজনে সবসময় পাশে থাকবো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, অলোক কুমার তরফদার, ব্রহ্মরাজপুর জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ ভীম বন্ধু দাস কৃষ্ণদাস অধিকারী এবং কিরণময় সরকার।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব মো. আব্দুর রউফ ফিতা কেটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় জগন্নাথ মন্দির কমিটির সদস্যবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কানাইলাল সাহা।

আরও খবর