ডেস্ক রিপোর্ট ২৭ জুলাই ২০২৬ , ৪:৩৬:০২ অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে সাবেক জাতীয় সংসদের স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি রুমে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. আকবর আলী বলেন, “ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও নীতিনিষ্ঠ রাজনীতিক এবং আইনজীবী। তাঁর আদর্শ, কর্মময় জীবন ও দেশপ্রেম আগামী প্রজন্মের আইনজীবীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।” তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান পিন্টু এবং সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট জি. এম. ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট আশাফউদ্দৌলা সুমন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট শিহাব মাসুদ সাচ্চু, অ্যাডভোকেট রেজওয়ান আলী, অ্যাডভোকেট আকরাম আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট আয়ুব আলী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট মিজানুর রহমান বাবলু, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট বখতিয়ার, অ্যাডভোকেট সাইফুল্লাহ, অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট ফাতিমা ফারজানা ফেরদৌসী, অ্যাডভোকেট তনুজা তিয়াসি, অ্যাডভোকেট শফিকউদ্দীন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট আবু জাফর, অ্যাডভোকেট বিউটি খাতুন, অ্যাডভোকেট সুনিল কুমার ঘোষ, অ্যাডভোকেট নাসিরউদ্দীন, অ্যাডভোকেট আজিজুল হক, অ্যাডভোকেট জাকির হায়দার সুমন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট সোহরাব হোসেন সুজনসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক আইনজীবী।
অনুষ্ঠানের শেষপর্বে অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খোকন মরহুম ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত আইনজীবীরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন।

















