সাতক্ষীরা

বিডিএফ প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

  সাহাদাত হোসেন রাজ ১৪ আগস্ট ২০২৬ , ৪:২৩:৪২ অনলাইন সংস্করণ

‘আসুন সবাই গাছ লাগাই, বসবাস উপযোগী পৃথিবী সাজাই’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাই ভাই হাইব্রিড নার্সারির স্বত্বাধিকারী মো. মোখলেছুর রহমানের সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিডিএফ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি জি.এম. আমিনুল হক।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিএফ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আরশাদ আলী, যুগ্ম সম্পাদক মো. মেহেদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম রেজা, অর্থ সম্পাদক শরীফুল আলম রানা, এম.এম. জয়নাল, মোস্তাকীম হোসাইন, রণজিৎ দাশসহ প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুরের ইউপি সদস্য আবু সাইদ মোল্ল্যা ও সিরাজুল ইসলাম উপস্থিত থেকে কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সুরক্ষায় বিডিএফ প্রেস ক্লাবের এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর