‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সাতক্ষীরা জেলা পোনা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও সাতক্ষীরা-খুলনা অঞ্চলের সেবের সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এবং সদর উপজেলা সহকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন জনতা ব্যাংক সদর উপজেলা শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান ও মৎস্যচাষি আহছান উল্লাহ। পুরস্কারপ্রাপ্তদের পক্ষে বক্তব্য দেন মৎস্যচাষি গোলাম রসুল।
অনুষ্ঠানের শুরুতে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে অতিথিরা বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেন।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্য ব্যবসায়ী ও চাষিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান।
জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মৎস্যচাষীরা পেলেন পুরস্কার
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ
HridoyBarta







