ডেস্ক রিপোর্ট ১৬ আগস্ট ২০২৬ , ৪:৩৯:১৭ অনলাইন সংস্করণ
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সাতক্ষীরার রসুলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাতক্ষীরা পুলিশ লাইন্সে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী রিফাত জাহান।
কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় সাতক্ষীরা পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যরা ছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

















