সাতক্ষীরা

হিরো কাশেম মটরসের উদ্যোগে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা

  ডেস্ক রিপোর্ট ২০ আগস্ট ২০২৬ , ১:০৫:৩৫ অনলাইন সংস্করণ

হিরো কাশেম মটরসের উদ্যোগে হিরো মোটরসাইকেলের বিভিন্ন মডেল, সেবা ও নতুন পণ্য নিয়ে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কাশেম মটরসের শোরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে হিরো মোটরসের বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহারকারী ও গ্রাহকরা অংশ নেন।

কাশেম মটরসের ম্যানেজার মো. রাজু সিদ্দিকীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সহকারী ম্যানেজার শেখ নাজমুল হাসান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিরো মোটরসের টেরিটোরি ম্যানেজার মো. তৌহিদুর রহমান এবং টেরিটোরি ম্যানেজার (সার্ভিস) রবিউল ইসলাম।

সভায় হিরো মোটরসের বিভিন্ন মডেলের মোটরসাইকেলের বৈশিষ্ট্য, ব্যবহার, রক্ষণাবেক্ষণ, সার্ভিসিং সুবিধা এবং গ্রাহকসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে মোটরসাইকেল ব্যবহারের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনা হয়।

বিশেষ গুরুত্ব দিয়ে হিরো মোটরসের নতুন ফিউচার সেগমেন্টের মোটরসাইকেল ‘হিরো গ্ল্যামার এক্স’ সম্পর্কে গ্রাহকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। নতুন মডেলটির নকশা, আধুনিক প্রযুক্তি, সুবিধা ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন হিরো মোটরসের প্রতিনিধিরা। এ সময় গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেওয়া হয়।

আয়োজকরা বলেন, গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের চাহিদা ও প্রত্যাশা জানা এবং উন্নত সেবা নিশ্চিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন প্রজন্মের গ্রাহকদের চাহিদা বিবেচনায় আধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ডিজাইনের মোটরসাইকেল সম্পর্কে তাদের অবহিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশেম মটরসের শেখ আরিফ আহমেদ, মো. সোহাগ হোসেন, মো. জয়নাল মোল্লা, মো. শফিকুল ইসলাম, পল্লব নাগ, মো. ইয়াছিন আলীসহ হিরো মোটরসের বিভিন্ন ব্র্যান্ড ব্যবহারকারী গ্রাহকরা।

মতবিনিময় সভায় গ্রাহকদের অংশগ্রহণ ও বিভিন্ন বিষয়ে সরাসরি মতামত প্রদানকে ইতিবাচকভাবে দেখেন আয়োজকরা। ভবিষ্যতেও গ্রাহকদের সঙ্গে এমন মতবিনিময় ও সেবা-সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও খবর