তালা

তালায় যুব জামায়াতের শহীদ স্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

  তালা প্রতিনিধি ১০ জুলাই ২০২৫ , ৫:২৬:৩৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তালায় শহীদদের স্মরণে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা যুব জামায়াত। জুলাই মাসের আহত ও নিহতদের স্মরণে আয়োজিত হয়েছে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৪টায় তালা সদর মাঠে খেলার শুভ উদ্বোধন করা হয়। টুর্নামেন্টটির আয়োজন করেন উপজেলা যুব জামায়াত, আর এটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত সাহসী যোদ্ধা মোহাম্মদ রাকিব হোসেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় তালা ইউনিয়ন ও খলিলনগর ইউনিয়ন। জমজমাট খেলায় ৩-২ গোলে জয় লাভ করে তালা ইউনিয়ন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল ইসলাম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মো. সাকিব হোসেন, তালা উপজেলা মিডিয়া কমিটির সভাপতি সাংবাদিক ইয়াসিন, তালা প্রেসক্লাব সভাপতি আব্দুল হাকিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সাংবাদিক ফায়সাল আহমেদ, খলিলুর রহমান লিটু, এশিয়ান টিভির তালা প্রতিনিধি সাংবাদিক শামীম হোসেন এবং সাংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিনসহ অনেক গণ্যমান্য ব্যক্তি।

এই টুর্নামেন্ট শুধু খেলা নয়, এক গভীর বার্তা বহন করে—একাত্মতা, স্মরণ ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছে তালার যুব সমাজে।

আরও খবর