দেবহাটা

দেবহাটায় জেএমপির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক অ্যাডভোকেসি সভা

  দেবহাটা প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৪ , ৩:২৭:৩২ অনলাইন সংস্করণ

দেবহাটা সদর ইউনিয়নে জিএমপি’র অগ্রগতি পর্যালোচনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ নভেম্বর সকাল ১১টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন সদর ইউ পি প্যানেল চেয়ারম্যান মাধবী রানী মন্ডল। তিনি শিশুদের নিয়মিত জিএমপি করানোর জন্য বাবাদের আহ্বান জানিয়েছেন এবং শিশুদের প্রতি অতি যত্নশীল হওয়ার বা খোঁজখবর রাখার পরামর্শ দিয়েছেন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এবং শিশুদের পুষ্টি বিষয়ক ও পরিচার্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, রাইট টু গ্রো প্রোজেক্টের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান খান ও মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, সিএসও ফিরোজ আলম, ক্ষুদ্র উদ্যোক্ত বিলকিস নাদিরা। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ফেসিলেটেটর মো.সাইফুল ইসলাম, সিপি নাসরিন নাহার ও সাবিনা বেগম এবং জিএমপি’র অগ্রগতি পর্যালোচনা ভুক্ত ৫০ টি শিশুর অভিভাবকরা (পিতা)উপস্থিত ছিলেন।

আরও খবর