আশাশুনি

আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

  বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো: ২ জানুয়ারি ২০২৫ , ৫:০০:২২ অনলাইন সংস্করণ

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে ব্যান্ড পার্টির সুরে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও’র সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পাঃ পাঃ কর্মকর্তা ডাক্তার প্রসূন কুমার মন্ডল, উপজেলা বিএনপি’র আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতের নায়েবে আমির নুরুল আফসার মর্তুজা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মজিবুর রহমান, সভাপতি জি এম আল ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, সদস্য মাহবুবুল হাসনাইন টুটুল, উন্নয়ন প্রচেষ্টা এনজিওর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজিও সমন্বয়কারী সুশান্ত কুমার মল্লিক। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে মৃনাল কান্তি স্বর্নকারকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও খবর