সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মৌচাক সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা মৌচাক সাহিত্য পরিষদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন এবং সংগঠনের কবি-সাহিত্যিকদের খোঁজখবর নেন।
এ সময় মৌচাক সাহিত্য পরিষদের পক্ষ থেকে জেলা কালচারাল অফিসারকে শুভেচ্ছা স্মারক, ‘মৌচাক’ পত্রিকা এবং সংগঠনের সাধারণ সম্পাদক কবি আব্দুল ওহাব আজাদের লেখা তিনটি বই উপহার দেওয়া হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আব্দুল ওহাব আজাদ, সহসভাপতি প্রভাষক মহিনুর ইসলাম, যুগ্ম সম্পাদক মো. মছরুর রহমান, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মুন্না ও সাংস্কৃতিক সম্পাদক রেবেকা সুলতানাসহ সংগঠনের নেতৃবৃন্দ।







