কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল আজিজ ঢালী’র সভাপতিত্বে ও আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক প্যানেল চেয়ারম্যান জি.এম রফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ আজিজুর রহমান খান,সাতক্ষীরা জেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক মাহমুদ মোস্তফা,উপজেলা বিএনপির সদস্য এস এম গোলাম রসুল সরদার,বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক ইদ্রিস আলী সরদার,ইউনিয়ন কৃষক দলের দলের আহ্বায়ক বাবলু রহমান,খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল বাবু,বিএনপি’র অন্যতম নেতা মারুফ মনুমুন দোলন,ইউনিয়ন বিএনপির সদস্য অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শেখ আব্দুল হান্নান ১নং যুবদলের ওয়ার্ডের সভাপতি ফিরোজ ঢালী,গোলাম বারী,মাস্টার শেখ আলাউদ্দিন, মাহফুজুর রহমান ছোট্ট,দাউদ আলী গাজী, সাহাবুদ্দিন মোড়ল, জাহাঙ্গীর, গোলাম মোস্তফা, আঃ সাত্তার প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ।