কালিগঞ্জ

কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

  মো. রবিউল ইসলাম ৮ জানুয়ারি ২০২৫ , ১১:৫৪:২৬ অনলাইন সংস্করণ

কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত বাজারগ্রাম রহিমপুর কওমি মাদরাসার কমপ্লেক্সে ৪০জন ইয়াতিম ছাত্রের মাঝে কম্বল প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (৮ জানুয়ারি) মাদরাসার মুহতামিম পীরে কামেল মাওলানা অজিহুরের সভাপতিত্বে ৪০জন ইয়াতিম ছাত্রের মাঝে কম্বল প্রদান করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব আফতাব উদ্দীন, জামায়াত নেতা নজিবর রহমান, আব্দুর রহিম ও মাদরাসার শিক্ষক মন্ডলী।
এ সময় প্রধান অতিথি বলেন, জামায়াতের পক্ষ থেকে এটা আমাদের সামান্য উপহার। গোটা দেশব্যাপী আমাদের এ কার্যক্রম চলছে। ইসলামে ইয়াতিমদের অধিকার সংরক্ষণ করা হয়েছে। শুধু ব্যক্তি নয় এটি রাষ্ট্রের কর্তব্য সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা। আর এটা ইসলামি কল্যাণময় রাষ্ট্রের পক্ষে সম্ভব। তিনি সমাজের সকল বিত্তবানদের ইয়াতিম অসহায়দের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

আরও খবর