দেবহাটা

দেবহাটায় অসহায়দেরকে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন বিএনপি নেতা ইউনুস

  দেবহাটা প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ৪:২৫:২০ অনলাইন সংস্করণ

দেবহাটায় সখিপুরে বিএনপি নেতা পঙ্গু ও দুঃস্থ মানুষেরকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। মানবতার সেবায় তিনি সবসময় সাধারন মানুষের পাশে থাকেন, সেই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি সোমবার বিকাল ৫ টায় বিএনপি নেতা ইউনুস আলীর নিজস্ব উদ্যোগে পঙ্গু, অসহায় ও দুঃস্থ ৪৬ জন মানুষের মাঝে নগদ ৫০০ টাকা করে সহযোগিতা প্রদান করেছেন।
সখিপুর মোড়ে সাবেক ইউপি সদস্য ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলামের অফিসে অনুষ্ঠিত উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়তে ইসলামীর নেতা ও সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, জামায়াতে ইসলামের ওয়ার্ড সভাপতি আলহাজ্ব শেখ মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য রবিউল ইসলাম, বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রুহুল আমিন, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আবুল কাসেম প্রমুখ।

আরও খবর