দেবহাটা ইউএনওর অভিযানে অবৈধ ভাবে মজুদকৃত ১৭৩ বস্তা সার জব্দ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ণ
HridoyBarta

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এক গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৬ জানুয়ারি বিকালে দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে অবৈধ ভাবে মজুদকৃত প্রায় ১৭৩ বস্তা সার (ইউরিয়া- ৮০ বস্তা, উঅচ- ৬০ বস্তা, ঞঝচ ৩০ বস্তা ও গঙচ- ৩ বস্তা) সার পাওয়া যায় এবং তিনি সেগুলো জব্দ করেন।
রেজিস্ট্রেশন বিহীন অবৈধভাবে সার মজুদ ও বেশী দামে বিক্রয় করায় আশরাফুল ইসলামকে ২,০০,০০০/- দুই লক্ষ টাকা অর্থদÐ দেওয়া হয়। জব্দকৃত ১৭৩ বস্তা সার সরকারি মূল্যে প্রকৃত কৃষকের মাঝে বিক্রয়ের জন্য ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। সাথে সাথে এ ধরনের অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন