সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩০০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) মাদকসহ মো. সাইদুর রহমান পল্টু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার চরশ্রীপুর গ্রামের কিনু বদ্দি (৭২)-এর বাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইদুর রহমান পল্টু ওই গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে।
পুলিশ জানায়, দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন, আহম্মদ আলী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০০ বোতল ফেয়ারডিল মাদক উদ্ধারসহ সাইদুর রহমান পল্টুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ পুলিশি পাহারায় সোমবার আদালতে পাঠানো হয়েছে।







