দেবহাটা সেকেন্দ্রারায় গোয়ালে আগুন লেগে ছয়টি পশু পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারকে দেবহাটা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান আর্থিক সহায়তা প্রদান করেন। গতকাল বুধবার ১৯ ফেব্রুয়ারি দুপুরের দিকে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িটি পরিদর্শন করে খোঁজখবর নেন ।
গত রোববার দিবাগত রাতে সেকেন্দারা গ্রামে আনারুল ইসলামের গোয়ালে থাকা পশু গুলো পুড়ে মারা যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তা ও কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ক্ষতিগ্রস্তরা সহায়তা পেয়ে উপকৃত হয়েছে বলে জানিয়েছে এবং ইউএনওকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।