এম এইচ টুটুল, আশাশুনি : ২৫ মার্চ ২০২৫ , ২:৪২:৪৮ অনলাইন সংস্করণ
আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর আয়োজনে MaPInCBR প্রকল্পের উদ্যোগে ১২তম জাতীয় এবং ২০তম বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রথম বারের মত এ সভা অনুষ্ঠিত হয়।
লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিসএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে “ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের জন্য সহায়তা ব্যবস্থার উন্নতি করি, বৈষম্যহীন সমাজ গড়ি” (Improving support systems for people with Down Syndrome, building a society without discrimination) এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। MaPInCBR প্রকল্পের সিবিআর অফিসার সুব্রত বাছাড় এর সঞ্চালনায় প্রকল্পের সমন্বয়কারী ফারজানা মুস্তাহিদের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন সভাপতি মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে প্রেজেন্টেশনের মাধ্যমে ডাউন সিন্ড্রোম শিশুদের উপর নির্মিত ভিডিও চিত্র উপস্থাপনা করা হয় এবং ডাউন সিন্ড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিরা সাংস্কৃতিক অনুষ্ঠানে শতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন।
এ সময় আশাশুনি উপজেলায় কর্মরত এনজিও প্রতিনিধিবৃন্দের মধ্যে ইএসডিএ প্রজেক্ট ম্যানেজার মোঃ মাসুকুল হক মাসুক, বারসিক উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আসাদুল ইসলাম, আইডিয়াল এর সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক, ডাউন সিন্ড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তি ও অবিভাবকবৃন্দ, স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধিবৃন্দ ও আইডিয়াল MaPInCBR প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

















