আবু হাসান চঞ্চল, আশাশুনি প্রতিনিধি ৩০ মার্চ ২০২৫ , ৬:৪৪:১১ অনলাইন সংস্করণ
আশাশুনি উপজেলার বুধহাটায় দৈনিক হৃদয় বার্তা পত্রিকার পক্ষ থেকে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হৃদয় বার্তা আশাশুনি অফিসের আয়োজনে রবিবার (২৯ রমজান) বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক হৃদয় বার্তার উপজেলা প্রতিনিধি আবু হাসান চঞ্চলের এর সার্বিক ব্যবস্থাপনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক হৃদয় বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, আশাশুনি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস কে হাসান, যুগ্ন-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, আশাশুনি প্রেসক্লাব কোষাধক্ষ্য গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সদস্য মইনুল ইসলাম,শেখ ইয়াসিন আরাফাত, আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত জানিস, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক আহমেদ, কোষাধ্যক্ষ বাবুল হোসেন, হৃদয় বার্তার নিজস্ব প্রতিনিধি রাকিবুল ইসলাম প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাজহারুল ইসলাম , বুধহাটা দারুল উলুম কওমিয়া মাদ্রাসার যুব কমিটি সভাপতি আব্দুল্লাহ আল মামুন, একলাছুর রহমান, আনোয়ার হোসেন ছট্টু উপস্থিত ছিলেন।

















