আশাশুনি

আশাশুনির পানিবন্দীদের মাঝে এড. আলিফ হোসেনের ত্রাণ বিতরণ

  আশাশুনি প্রতিনিধি : ৬ এপ্রিল ২০২৫ , ৩:৪৫:১১ অনলাইন সংস্করণ

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছটে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাতক্ষীরা ৩ আসনের জাতীয় পার্টির এমপি প্রার্থী এডভোকেট আলিফ হোসেন l রবিবার দুপুরে জাপার পক্ষ থেকে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী উপজেলার কৃতি সন্তান এডভোকেট আলিফ হোসেন নেতাকর্মীদের সাথে নিয়ে ভাঙ্গন কবলিত বেড়ী বাঁধ পরিদর্শন এবং দুর্দশাগ্রস্ত মানুষের খোঁজ খবর নেয়া এবং ক্ষতিগ্রস্ত পানিবন্দি অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি স ম ফাইয়াজ হাসান রিদম, স ম সাইফুল হাসান লিউ, স ম ফারাবি হাসান লিন, ফাহমিদা ইসলাম কনা, আরিয়ান শারার অর্ণব, শারার হামিদা আকতার, সাবাব আরিফিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি  আজাদ হোসেন টুটুল সহ মোসলেম উদ্দিন, আনুলিয়া ইউনিয়ন জাপা নেতা আব্দুর রশিদ প্রমুখ তার সাথে ছিলেন।

আরও খবর