কালিগঞ্জ

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  কালিগঞ্জ প্রতিনিধি : ১২ এপ্রিল ২০২৫ , ৫:২২:৩৪ অনলাইন সংস্করণ

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জননেতা জনাব তারেক রহমানের ঘোষীত ৩১ দফা বাস্তবায়নের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকাল ৫ টায় বিষ্ণুপুর বাজার চত্বরে ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খান এর সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, মৌতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক আনিছুর রহমান, দঃ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ, উপজেলা  জাসাসের আহ্বায়ক মুরশীদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী আবু সাঈদ সোহেল, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বদরু, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এনামুল হক এনাম, ধলবাড়িয়া বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রেজাউল ইসলাম, কুশুলিয়া বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহ্বায়ক ডাঃ কামরুল ইসলাম, প্রমুখ। এসময় কালিগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শতশত সাধারণ মানুষ অংশগ্রহন করেণ। এসময় বক্তাগন বলেন চব্বিশ এর গনআন্দোলনে দেশ ২য়বার স্বাধীনতার পরে বিএনপির পরিচয়ে অনেক নেতার আবির্ভাব ঘটেছে। যাদের অপতৎপরতা আর দলের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। এক্ষুনি তাদের গতিরোধ না করলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে বলে বিশ্বাস করি।
আজকে যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছি তারা বিগত হাসিনা পতন আন্দোলনে রাজপথে ছিলাম বলেই হামলা, মামলা, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাট অগ্নি সংযোগের শিকার হয়েছি। আমরা আগামীদিনে ঐক্যবদ্ধ হয়ে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে কাজ করবো ইনশাআল্লাহ।

আরও খবর