আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগড়দাড়ী গ্রামের বহুল আলোচিত রাহী হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি জনির পিতা রাজ্জাক সরদার, ভাই রনি সরদার ও জনির দাদা জেহের আলী সরদারকে আশাশুনি থানা পুলিশ গ্রেফতার করে আজ আদালতে উপস্থাপন করিবেন।
গেল ১৫ ই ডিসেম্বর ২০২৪ তারিখ আগড়দাড়ী গ্রামের রাজ্জাক সরদারের পুত্র রেজাউল কবির (জনি) একই গ্রামের রবিউল ইসলাম রুবেলের একমাত্র কন্যা নুসরাত জাহান রাহীকে ( ৯) অত্যন্ত নির্মমভাবে হত্যা করে পাশ্ববর্তী ইমাম সাহেবের রুমে ডুবিয়ে দেয়। ঐ মামলায় জনি ঐ দিন গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে। ইতিমধ্যে রনি আদালতে রাহীকে হত্যা করার কথা অকপট স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে আদালতে।
রাহী হত্যা মামলায় বাদী রবিউল ইসলাম রুবেলের এবং তার পরিবারদের সদস্যদের মামলা তুলে না নিলে প্রানে মেরে ফেলার হুমকি দেওয়া মামলায় গতরাতে জনির পিতা, দাদা ও ভাই রনিকে পুলিশ গ্রেফতার করে আজ আদালতে সোপর্দ করেছে।
আশাশুনির বহুল আলোচিত রাহী হত্যা মামলার তিন জন গ্রেফতার
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০১:২৪ অপরাহ্ণ
HridoyBarta







