কালিগঞ্জের চালিতাবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী এক নারীর মৃত্যু

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৫৬ অপরাহ্ণ
HridoyBarta

কালিগঞ্জ টু সাতক্ষীরা মহাসড়কে ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ধান ক্ষেতে নেমে গেলে ৪০ বছর বয়সী মহিলা (চাষী) বাসের আঘাতে গুরুতর আহত হন। দ্রুত তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি বুধবার (১৬ এপ্রিল) ভোরে চালিতা বাড়িয়া নামক সড়কে ঘটেছে। যাত্রিবাহী বাসের ধাক্কায় চালিতাবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ৪০ বছর বয়স্ক স্ত্রী রাস্তার পাশ দিয়ে হেঁটে তাদের জমিতে যাচ্ছিলেন। কালিগঞ্জের দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে বাসটি ধান ক্ষেতে পড়ে যায়। যাত্রী সাধারণ সকলেই সুস্থ্য থাকলেও মৃত্যু হয়েছে পথচারীর। সংবাদ পেয়ে দ্রুত কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন