Hridoy Barta

আশাশুনি বড়দলে শান্তিপূর্ণভাবে টিসিবি পণ্য বিতরণ

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ০২:৩৫ অপরাহ্ণ
HridoyBarta
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে শান্তিপূর্ণভাবে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত এ টিসিবি পণ্য বিতরণ করা হয়। সমতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি শেখ মহিদুল হাসান যানান, বড়দল ইউনিয়নে টিসিবি পণ‍্যের মোট ৭১৪টি স্মট কার্ডধারি লোক রয়েছে। সবার কাছ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী ৫৪০ টাকার প্যাকেজ এর মধ্যে দুই লিটার সোয়াবিন তেল, ১কেজি চিনি ও ৫কেজি চাল শান্তিপূর্ণভাবে দেওয়া হচ্ছে। এর মধ‍্যে গতকাল ৪৪৫ জনকে দেওয়া হয়েছে। বাকি গুলো বৃহস্পতিবার পযর্ন্ত দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন ডিলার শেখ মহিদুল হাসানসহ তার সহযোগীবৃন্দরা।