পারুলিয়ায় ৮ দলীয় আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টে শেখপাড়া ক্রিকেট একাদশ জয়ী

প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ণ
HridoyBarta

পারুলিয়ায় ৮ দলীয় আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬মে) বিকালে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় ওরিয়েন্ট ক্লাবের সেক্রেটারী শেখ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ পলাশ, স্পোটিং ক্লাবের সেক্রেটারি রাজীব আহমেদ, ইউপি সদস্য বাবু অসীম কুমার ঘোষ, শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, কাশেম মটরসের সহকারী ম্যানেজার শেখ নাজমুল হাসান, দেবহাটা উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাসুদ রানা প্রমুখ।
ফাইনাল ক্রিকেট খেলায় গাজীপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করে শেখপাড়া ক্রিকেট একাদশ জয়লাভ করে।
টুর্নামেন্ট খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন কাশেম মটরস্, সাতক্ষীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন, ধারাভাষ্যকার জি.এম সিরাজুল ইসলাম, বলরাম মন্ডল, নাজমুল, তৈবুর, সাব্বির, শোয়াইব, প্রমুখ।

বিজ্ঞাপন