আশাশুনি

আশাশুনিতে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  আশাশুনি প্রতিনিধি ২১ মে ২০২৫ , ২:৫৭:০৯ অনলাইন সংস্করণ

আশাশুনিতে প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মরিয়াম ফাউন্ডেশন এর অর্থায়নে রাধিকার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে প্রকল্পের লক্ষ্য নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রকল্পের কর্মপরিকল্পনা সম্পর্কে ধারনা প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মুস্তাহিদ। ট্রেইনার জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রংশু শেখর দাশ, উপজেলা সার্জন ডাঃ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কমর্কতা মোঃ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মণ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, একাডেমীক সুপারভাইজর হাসানুজ্জান।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ প্রতিবন্ধী যুব ও তাদের অভিভাবক এবং ম্যাপ ইন সিবিআর প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও খবর