কালিগঞ্জ

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ’র চাউল বিতরণ 

  কালিগঞ্জ প্রতিনিধি ২৯ মে ২০২৫ , ৪:১৮:৪৭ অনলাইন সংস্করণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে(৫৬৭)জন হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১০টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি’র প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহ।চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাবিবুল্লাহ পুটু, আব্দুল গাজী, আব্দুল্লাহ আল মামুন, আনিসুর রহমান,রেজাউল ইসলাম রেজা, পরজিৎ সরকার, মহিলা ইউপি সদস্যা রোজিনা পারভীন, সেলিনা ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য, সরকারের এই সহায়তা ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ নিয়ে এসেছে।

আরও খবর