ঈদের আমেজে কালিগঞ্জ গরুর হাট, ক্রেতা-বিক্রেতার মিলনমেলায় সরগরম বাজার

প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০২:০৫ অপরাহ্ণ
HridoyBarta

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গরুর হাটে জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। ক্রেতা-বিক্রেতার ভিড়ে হাট এখন প্রাণচাঞ্চল্যে মুখর।

প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি জাতের গরু, মহিষ ও কিছু উন্নত জাতের পশু। বিক্রেতারা বলছেন, বাজারে পশুর সরবরাহ ভালো এবং ঈদের সময় ঘনিয়ে আসায় বেচাকেনা বেড়েছে। তবে ক্রেতারা কিছুটা দামে অসন্তুষ্ট, বলছেন—চাহিদার তুলনায় দাম বেশি।

গরু বিক্রেতা মনির হোসেন বলেন, “আমরা স্থানীয়ভাবে খামারে গরু লালন-পালন করি। চাহিদা অনুযায়ী ভালো দাম পাচ্ছি।” অন্যদিকে, একজন ক্রেতা জানান, “গরু ভালো আছে, তবে দাম তুলনামূলকভাবে বেশি। একটু সময় গেলে দাম কিছুটা কমতে পারে।হাট সংশ্লিষ্টরা আশা করছেন, কোরবানির ঈদের আগের কয়েকদিন বেচাকেনা আরও বাড়বে এবং ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন।

বিজ্ঞাপন