বিজিবির অভিযানে ৩০ বোতল কোরেক্স মাদকসহ মোটর সাইকেল আটক

প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০২:৫৫ অপরাহ্ণ
HridoyBarta

দেবহাটার শাঁখরা বিজিবির অভিযানে ৩০ বোতল কোরেক্স মাদকসহ একটি মোটর সাইকেল আটক হয়েছে। তবে এসময় মাদক কারবারিকে আটক করতে পারেনি বিজিবি। এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানায়। বিজিবির দেয়া তথ্যে ১৭ বিজিবির অধীনস্থ দেবহাটার শাঁখরা বিজিবির একটি দল সোমবার ১৬ জুন বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে হাড়দ্দহ এলাকার পিচ রাস্তার উপর থেকে ৩০ বোতল মাদকদ্রব্য কোরেক্সসহ একটি মোটরসাইকেল জব্দ করে। শাঁখরা বিওপির ক্যাম্প কমান্ডার আফজাল হোসেনের নেতৃত্বে সিজার কমান্ডার নাসিরুদ্দিনসহ একটি দল এ অভিযান চালায়, মোটরসাইকেলটির রেজিষ্ট্রেশন নং- খুলনা মেট্রো হ ১২-৩৩-৪৩। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৯২ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানায়।

বিজ্ঞাপন