আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম প্রকল্পের অহিতকরণ সভা

প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ণ
HridoyBarta
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম প্রকল্পের অহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ বিশ্বখাদ্য কর্মসূচি (WFP) এর সার্বিক সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ ঢালী, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, শ্রীউলা ইউপির প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন