কালিগঞ্জ

৩১ দফা বাস্তবায়নে মাঠে কালিগঞ্জ বিএনপি, জনসচেতনতায় লিফলেট বিতরণ

  কালিগঞ্জ প্রতিনিধি ৬ জুলাই ২০২৫ , ২:১৬:৩৫ অনলাইন সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নাজিমগঞ্জ বাজার, ফুলতলা মোড়, উপজেলা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন।

তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এসময় তিনি বলেন, “জনগণের সরকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় তারেক রহমান প্রণীত ৩১ দফা রূপরেখা অত্যন্ত সময়োপযোগী। এই রূপরেখা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করতে আমরা কাজ করছি।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহীন কবির, সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, ১নং যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, জাকির হোসেন, সোহাগ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, আবুল হোসেন, সদস্য সুব্রত কুমার খাঁ, মুকুল হোসেন, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান আলী, যুগ্ম আহ্বায়ক মুন্সি মশিউর রহমান পলাশ, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বদু, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, মঈন হোসেন, শহিদুল ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগ, কুশুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী এবং ডি.আর.এম. ইউনাইটেড আইডিয়াল কলেজ ছাত্রদলের সদস্য সচিব রেদোয়ান প্রমুখ।

এই কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং দলের রূপরেখা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া হয়।

আরও খবর