কালিগঞ্জ

সাংবাদিক ইয়াছিন আলীর মায়ের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের শোক

  কালিগঞ্জ প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ১:৫৮:২১ অনলাইন সংস্করণ

যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক স্পন্দন’ পত্রিকার দেবহাটা উপজেলা প্রতিনিধি, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ও দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি ইয়াছিন আলীর মাতা আছিয়া খাতুন এর মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। মরহুমার রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহসভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান ও শেখ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হাসান, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহসাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ শের আলী, দপ্তর সম্পাদক মোঃ জামাল উদ্দীন তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোঃ জেহের আলী, রেদওয়ান ফেরদৌস রনি, মোঃ আব্দুস সালাম ও মোঃ আরিজুল ইসলাম, সদস্য যথাক্রমে তারিকুল ইসলাম লাভলু, আফজাল হোসেন, আবু বক্কর সিদ্দীক, চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, এনামুল হক এনাম, শেখ শাওন আহম্মেদ সোহাগ, মোঃ আবুল হোসাইন, শেখ আরিফুজ্জামান রাজু, শেখ ইকবাল আলম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোখলেছুর রহমান মুকুল, আব্দুল মাজিদ, মীম ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আলাউদ্দীন, মোঃ মিয়ারাজ হোসেন, শেখ ফারুক হোসেন, তাজুল হাসান সাদ, আবু সাঈদ প্রমুখ।
প্রসঙ্গত, সাংবাদিক ইয়াছিন আলীর মাতা আছিয়া খাতুন (৭৪) গত শনিবার বিকেল ৪টার দিকে দেবহাটা উপজেলার নাংলা গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রোববার বাদ জোহর জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন হয়।

আরও খবর