দেবহাটা

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে ইউএনও আসাদুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা

  দেবহাটা প্রতিনিধি ৩০ জুলাই ২০২৫ , ১:১৬:২৮ অনলাইন সংস্করণ

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামানকে এক হৃদয়গ্রাহী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, দেবহাটা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসের সাবেক কর্মকর্তা অধীর কুমার গাইন, ক্লাবের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, অর্থ সম্পাদক মজনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, ক্রীড়া সম্পাদক আবু হাসান, কার্যনির্বাহী সদস্য জাফর ইকবাল, আবু সাঈদ, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম ও সদস্য হারুন-অর রশিদ প্রমুখ।

বক্তব্যকালে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, “দেবহাটা একটি শান্তিপূর্ণ ও সচেতন জনপদ। এখানকার মানুষের আন্তরিক সহযোগিতা এবং সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা আমার দায়িত্ব পালনে যথেষ্ট সহায়ক হয়েছে। আমি দেবহাটায় ১ বছর ১১ মাস দায়িত্ব পালন করেছি। এ সময়ের অভিজ্ঞতা এবং এখানকার মানুষের ভালোবাসা আজীবন স্মরণে রাখবো।”

উল্লেখ্য, মো. আসাদুজ্জামান সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেয়ে ঝিনাইদহ জেলায় বদলি হয়েছেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে ক্রেস্ট প্রদান করা হয়।

আরও খবর