তালায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ০১:৩৬ অপরাহ্ণ
HridoyBarta

পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের কপোতাক্ষ নদীর ভেড়িবাঁধ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ভেড়িবাঁধের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ মিলিয়ে প্রায় ২০০টি চারা রোপণ করা হয়। পাশাপাশি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণেও বৃক্ষরোপণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় জনগণ নিজেরাই এসব গাছের পরিচর্যা করবেন। একইসঙ্গে ভবিষ্যতে আরও বড় পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, উপজেলা এলজিইডি প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (আতিঃ দাঃ) হালিমা খাতুন, উপজেলা প্রশিক্ষক অনন্ত মন্ডল, প্রশিক্ষিকা শিরিনা খাতুনসহ ইউনিয়নের সকল আনসার ও ভিডিপি সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বৃক্ষরোপণ আজ সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও জীববৈচিত্র্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই।” তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

এই বৃক্ষরোপণ কার্যক্রম স্থানীয় মানুষের মধ্যে পরিবেশবান্ধব চিন্তাধারা জাগিয়ে তুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন