দেবহাটা প্রতিনিধি ২০ আগস্ট ২০২৫ , ৩:০২:১৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার দেবহাটায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে একটি র্যালি বের হয়ে পারুলিয়া ও সখিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সখিপুর মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর কবির পল্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ মিলন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভির মজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শামিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, দেবহাটা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহাসিন আলী, সদস্য সচিব হাবিবুল্লাহসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

















