সাতক্ষীরা

পুলিশ সুপারের সাথে জেলা বধির কল্যাণ সংঘের সৌজন্য সাক্ষাৎ

  প্রেস বিজ্ঞপ্তি ২০ আগস্ট ২০২৫ , ১:৪৭:৪৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পুলিশ সুপার, সাতক্ষীরা জনাব মনিরুল ইসলাম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সংগঠনের সভাপতি সাইফুজ্জামান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা পুলিশ সুপারের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় তারা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুকিত হাসান খান মহোদয়ের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পুলিশ সুপার মনিরুল ইসলাম নবনির্বাচিত কমিটির সদস্যদের আন্তরিকতার সাথে শুভেচ্ছা জানান এবং আপ্যায়নের ব্যবস্থা করেন। সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। পুলিশ সুপার সংঘের উন্নয়নকল্পে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মোকলেসুর রহমান, নির্বাহী সদস্য শ্রী রাম প্রসাদ সাধু, মোঃ মিঠুন হোসেন ও সাব্বির হোসেন প্রমুখ।

আরও খবর