আবু হাসান চঞ্চল, আশাশুনি প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩:০৬:৪৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারে স্থানীয় পর্যায়ের মূল স্টেকহোল্ডারদের সাথে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
লিলিয়েনা ফন্ডস, নেদারল্যান্ডস-এর অর্থায়নে এবং সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায়, আইডিয়াল এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বৈদ্যনাথ বর্মন, ইউআরসি ইন্সট্রাক্টর, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, একাডেমিক সুপারভাইজার মো. হাসানুজ্জামান, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, ইউপি চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক, বুধহাটা ও আশাশুনি ইউপি চেয়ারম্যান প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, এসএমসি সদস্যবৃন্দ, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি, কেয়ারটেকার ও প্রতিবন্ধী সদস্যবৃন্দ।
ম্যাপইনসিবিআর প্রকল্পের সিবিআর অফিসার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সভার উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী ফারজানা মুস্তাহিদ। সভায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক নানা সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয় এবং এগুলো উত্তরণের করণীয় দিক নির্দেশনা দেওয়া হয়।
সভায় সার্বিক সহযোগিতা প্রদান করেন ফিল্ড ট্রেইনার আফতাবুর জামান, সিবিআর ফেসিলিটেটর সাইজুল ইসলাম এবং সিবিআর ইন্টার্ন পূর্ণিমা মহলদার।

















