কালিগঞ্জ

জাতীয় নির্বাচনে দেশবাসীকে চারজন এমপি উপহার দিতে চাই : জেলা জামায়াত সেক্রেটারি

  কালিগঞ্জ প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ৪:০৯:২৫ অনলাইন সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের উদ্যোগে নির্বাচনী ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কালিগঞ্জের জাফরপুর মাদরাসা মিলনায়তনে সমাবেশে দুই উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সভায় সভাপতিত্ব করেন আসনের পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, আশাশুনি উপজেলা আমীর তারিকুজ্জামান তুষার, আশাশুনি উপজেলার নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ ও আশাশুনি উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ারুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আগামী জাতীয় নির্বাচন দেশপ্রেমিক নাগরিকদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এদেশের জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। সকল দুর্বলতা কাটিয়ে উঠে আগামী সংসদ নির্বাচনে আমরা দেশবাসীকে চারজন এমপি উপহার দিতে চাই। এজন্য মহান আল্লাহর সাহায্য গ্রহণ করতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।”
সমাবেশে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার শুরা এবং কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত থেকে নির্বাচনী প্রস্তুতিকে আরও গতিশীল করার আহ্বান জানান।

আরও খবর