দেবহাটা

দেবহাটায় বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা

  দেবহাটা প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ৪:৪০:১৬ অনলাইন সংস্করণ

দেবহাটায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস সহ স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ। সভায় বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরা হয় ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আরও খবর