কালিগঞ্জ

কালিগঞ্জের মথুরেশপুরে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন কাজী মোঃ আলাউদ্দীন

  কালিগঞ্জ প্রতিনিধি ২ নভেম্বর ২০২৫ , ৪:১০:২০ অনলাইন সংস্করণ

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে সাতক্ষীরার কালিগঞ্জে চলছে সচেতনতামূলক কার্যক্রম। এর অংশ হিসেবে রবিবার (২ নভেম্বর) বিকেলে মথুরেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দীন লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।

তিনি বাজারের দোকানগুলোতে ঘুরে ঘুরে সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুশাসনভিত্তিক, জনগণের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র গঠনে কাজ করছি। এই ৩১ দফাই হবে নতুন বাংলাদেশের দিকনির্দেশনা।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মুন্না, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক আফজাল গাজী, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, সাবেক ছাত্রদল নেতা এস.এম. রেদোয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী সাপুঁইসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দেশব্যাপী বিএনপির ৩১ দফা প্রচারণা কর্মসূচি মাঠ পর্যায়ে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। জনগণকে সম্পৃক্ত করেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার এ লড়াই এগিয়ে নেবে বিএনপি।

আরও খবর