আশাশুনি

বেগুনি রঙের শাড়িতে আশাশুনিতে নারী দিবসের মানব প্রদর্শনী

  ডেস্ক রিপোর্ট ১৬ মার্চ ২০২৬ , ১০:৩৯:৫১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আশাশুনিতে নারী দিবস উপলক্ষে ৫০ ফুট দীর্ঘ মানব প্রদর্শনী করা হয়েছে। বেগুনি রঙের শাড়ি পরে দেড় শতাধিক নারীর অংশগ্রহণে ‘৮ মার্চ’ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ লেখা ফুটে ওঠে।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় ‘‘বাংলাদেশে লিঙ্গ সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস’’ (জি আর ডি আর আর আই বি) প্রকল্পের আওতায় আশাশুনির আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের মাঠে এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেন এর সহযোগিতায় এবং এএফএডি, এএসডিডিডব্লিউ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে নারী দিবসের এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
“সকল নারী ও কন্যার জন্য অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ” এই স্লোগানকে সামনে রেখে বৃহৎ এ মানব প্রদর্শনীতে আশাশুনির আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নের নারীরা অংশ নেয়।
মানব প্রদর্শনীতে ‘নারীবান্ধব টেকসই বেড়িবাঁধ চাই’, ‘সব নারী ও কন্যার জন্য অধিকার ও ন্যায়বিচার ও পদক্ষেপ’, ‘তোমার আমার এক কথা, সব নারীর নিরাপত্তা’, ‘নারীর ক্ষমতায়ন, বিশ্বের উন্নয়ন, ‘রাষ্ট্র এবং পরিবারে, সমান হবে অধিকারে’, ‘নারীর নিরাপত্তা শান্তির ভিত্তি’, নির্যাতন মুক্ত পরিবার, নারী-পুরুষের অধিকার’ সম্বলিত বিভিন্ন ধরনের প্লাকার্ড নারীদের হাতে শোভা পায়।
বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার নেতৃত্বে প্রদর্শনীতে অন্যান্যদের মধ্যে কে.এ আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক প্রণব কুমার মন্ডল, জিহা সদস্য শেফালি বিবি, প্রকল্পের মনিটরিং লার্নিং অ্যান্ড রিপোর্টিং অফিসার শেখ শাওন আহমেদ সোহাগ, প্রোজেক্ট অফিসার সেলিনা আক্তার, অ্যাডভোকেসি অফিসার কানিজ শাইমা, বিন্দুর জেন্ডার অফিসার শাহিনুর ইসলাম, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর