দেবহাটা

জলাবদ্ধতা দূর ও কৃষি উন্নয়নে খাল খননে গুরুত্বারোপ এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের

  মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রতিনিধি ১১ মে ২০২৬ , ৪:৫০:৫২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, খাল কাটা প্রকল্প সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির অন্যতম। খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা দূর হবে, অন্যদিকে কৃষকরা অধিক ফসল উৎপাদনের সুযোগ পাবেন।
সোমবার (১১ মে) সকাল ১১টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বসুখাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা যে যাই দল করি না কেন, দেশ, জাতি ও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।” তিনি আরও জানান, বসুখালসহ সাতক্ষীরা জেলার একাধিক খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এসব উন্নয়নকাজে যেন কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতি না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ২৫ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলন সাহা। স্বাগত বক্তব্য রাখেন গোলাম ফারুক বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি আব্দুল আলিম, শেখ সিরাজুল ইসলাম, মহিউদ্দিন সিদ্দিকী, মাহবুবুল আলম, ওমর ফারুক, মাওলানা অলিউল ইসলাম, এমদাদুল হক ও তারিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ বসুখাল পুনঃখনন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ ৭৯ হাজার টাকা।

আরও খবর