কালিগঞ্জ

নলতায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

  কালিগঞ্জ প্রতিনিধি ২৮ জুন ২০২৬ , ৩:১৬:৩৭ অনলাইন সংস্করণ

সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন খিদমাতুল ইনসান ফাউন্ডেশন-এর উদ্যোগে নলতা আহ্ছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রমিজ উদ্দিনের সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আবু সাদিক রানার সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. জয়নুল ওয়ারা, সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা মো. ইলিয়াস হোসেন, সাংবাদিক কালাম বিন আকবর, আহছানউল্লা কম্পিউটার ট্রেনিং সেন্টার-এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. মমিনুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি তাদের সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। খিদমাতুল ইনসান ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মো. নাইম বাবু এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সংগঠনটি ভবিষ্যতেও গরিব, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

আরও খবর