কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) শ.ম মমতাজুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (২৩ আগস্ট) বাদ আসর উপজেলার শ্রীকলা গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

শ.ম মমতাজুর রহমান ২০২৬ সালের মার্চ মাসে কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজ থেকে অবসর গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সদালাপী, আদর্শবান ও শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন। দর্শন বিষয়ে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাঁর মৃত্যুতে রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন