শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার শ্যামনগর প্রতিনিধি সাংবাদিক সাহেব আলীর মা নুরজাহান বেগম (৬৬) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে খুলনার ডুমুরিয়া এলাকায় বড় ছেলে ফারুক সরদারের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রায় এক সপ্তাহ আগে শারীরিক অসুস্থতার কারণে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা সুস্থতা ফিরে এলে তাকে বড় ছেলের বাড়িতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ আছর জানাজা শেষে দাতিনাখালী পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হবে।
এদিকে নুরজাহান বেগমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনির, সহ-সভাপতি জাহিদ সুমন, সাধারণ সম্পাদক জি এম আসাদুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুল কাদের, কার্যনির্বাহী সদস্য এম কামরুজ্জামানসহ প্রেসক্লাবের সদস্যরা।
শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।







