সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৯ অক্টোবর) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার কেড়াগাছি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনার সময় এসব ওষুধ জব্দ করা হয়।
বিজিবি জানায়, এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন