সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপরে বিএনপি নেতা মারুফ মুন্নুন দোলনের বাড়ি থেকে সজলকে অজ্ঞান করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকারসহ স্বর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে দুবৃত্তরা।
অচেতন ও অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন আছেন পরিবারের ৪জন সদস্য ।
ঘটনাস্থল পরিদর্শণ করে দোষীদের চিহৃিত করে আটকপূর্বক দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান। থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্ৰামের মৃত্যু নেসার আলী মোল্লার পুত্র মারুফ মুন্নুন দোলন ও মুহতাসিনের বাড়িতে গত বুধবার (২৮মে) গভীর রাতে স্প্রে করে চুরির ঘটনা ঘটেছে।
দুবৃত্তরা ঘরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে চার ভরি স্বর্ণ ও নগদ ৭ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে গেছে। এবং পরিবারের তিন জন অজ্ঞান পার্টির বিষাক্ত স্প্রের কারণে অসুস্থ হয়ে পড়েন মুহতাসিন বিল্লাহ (৪৩) তার স্ত্রী সাবিনা খাতুন (৩৭), বাবু মোল্লার স্ত্রী শারমিন (২৫) অসুস্থ ব্যক্তিদের গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় কালিগঞ্জ থানার ভুক্তভোগী পরিবার অজ্ঞাত ৩/৪ জনের নামে সাধারণ ডায়রি করেছেন।
এ ঘটনায় কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান হাফিজ বৃহস্পতিবার (২৯মে)দুপুরে সরেজমিন পরিদর্শন করেন এবং দুবৃত্তদের চিহৃিত পূর্বক আটক করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন ও পরিবরের খোঁজ খবর নেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।







