আসাদুজ্জামান ১৬ নভেম্বর ২০২৫ , ১:৪০:৪৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার তালায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে রবিবার বিকালে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-০১ (তালা+কলারোয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথি হাবিব এসময় বলেন, বিএনপি জনগণ ও জনকল্যাণের রাজনীতি করে, এজন্য সব সময় বিএনপি জনগণের পাশেই থাকেন। তিনি এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে পাটকেলঘাটা থানাকে উপজেলায় রুপান্তর করার আশাবাদ ব্যক্ত করেন।
মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন্নেসা মিনি, নগর ঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলি সর্দার, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু প্রমুখ।

















