আশাশুনি

আশাশুনিতে ধানের শীষের নির্বাচনী প্রচারনা ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

  আসাদুজ্জামান ১৭ নভেম্বর ২০২৫ , ২:০২:২০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আশাশুনিতে ধানের শীষের নির্বাচনী প্রচারনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। স্থাণীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে সোমবার বিকালে উপজেলার তেতুলিয়া বাজারে উক্ত নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-০৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দিন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কাদাকাটি ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক তুহিনুল্লাহ তুহিন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম টুকু, বিএনপি নেতা এড. খোরশেদ আলম ডালিম, আতাউর রহমান লালটু, ফরহাদ হোসেন লিটন, আহসানুর রহমানসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীন এসময় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরনের পাশাপাশি সাধারন ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

আরও খবর