জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম এন্টার টিভি নিউজ-এর তালা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মো. আবু রায়হান।
সম্প্রতি সংবাদমাধ্যমটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে সাতক্ষীরার তালা উপজেলার দায়িত্ব প্রদান করে। এ উপলক্ষে সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মো. আবু রায়হান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বর্তমানে সাতক্ষীরা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক হৃদয় বার্তা পত্রিকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন।
আবু রায়হান জানান, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে তালা উপজেলার মানুষের কথা দেশ-বিদেশের পাঠক ও দর্শকদের কাছে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করব। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”








