বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত আফসার আলী

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ণ
কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে ৭৯ নম্বর জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মো. আফসার আলী।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের অফিসকক্ষে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল গফুরের মৃত্যুতে শূন্য হওয়া পদে এ নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে মোট ৯ জন অভিভাবক ভোটারের মধ্যে ৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে আফসার আলী ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল ওয়াজেদ পান ২ ভোট। এ ছাড়া উভয় প্রার্থীর প্রতীকে সিল দেওয়ায় একটি ভোট বাতিল ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনা ঘোষ। তাঁকে সহযোগিতা করেন সহকারী শিক্ষক মনিরুল ইসলাম।

নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক ফজলুল হক, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বিজ্ঞাপন